প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির মেধাতালিকা ১২ মার্চ প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা ১২ মার্চ প্রকাশ করা হবে। ওই দিন বিকেল ৪টা থেকে SMS-এর মাধ্যমে nuatmproll    লিখে ১৬২২২ নম্বরে Send  করে এবং রাত ৯টায় ওয়েব সাইট (www.nu.ac.bd/admissions) থেকে ফল পাওয়া যাবে।