দেশে ৮৮ টি সেরা কলেজ নির্বাচনের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের জন্য নির্ধারিত KPI (Key Performance Indicators)-এর ভিত্তিতে অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পারফরম্যান্স র‌্যাংকিং করে জাতীয় পর্যায়ে আটটি সেরা কলেজ (৫টি সাধারণ, ১টি সরকারি, ১টি বেসরকারি ও ১টি মহিলা) এবং ৮টি বিভাগভিত্তিক অঞ্চলের প্রত্যেকটি থেকে সর্বোচ্চ ১০টি করে ৮০টি, এভাবে সারা দেশে মোট ৮৮টি সেরা কলেজকে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে।

নির্বাচিত কলেজসমূহকে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড ও সম্মাননা পুরস্কার দেওয়া হবে। র‌্যাংকিংয়ের কচও সম্পর্কিত তথ্যাবলির সময়কাল হবে ১ জানুয়ারি ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট college login-এ (www. nubd. info/college) college code ও password  দিয়ে  login করে কলেজ র‌্যাংকিং ফরম-২০১৯ পূরণ করে আবেদন করতে হবে।

অনলাইনে পূরণকৃত আবেদনের হার্ডকপি রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবরে পাঠানোর শেষ তারিখ আগামী ৩১ মার্চ। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এ তথ্য জানিয়েছে।