পঞ্চগড়ে ‘সুশাসনের জন্য কৌশলপত্র যোগাযোগ’ শীর্ষক দুদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ইউরোপিয়ান ইউনিয়ন ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নানের সভাপতিত্বে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক (অর্থ) মোহাম্মদ আবদুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।