করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে এক পৌর কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আবু বক্কর মো. রেজা (৩৩) সাতকানিয়া পৌরসভার অধীনে বিদ্যুৎ সহকারী হিসেবে কর্মরত। তিনি উপ-সহকারী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে আছেন।
শুক্রবার সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার পৌর সদর গোমদণ্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বোয়ালখালীতে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে বলে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে রেজা গুজব ছড়িয়েছেন বলে তাকে আটক করা হয়।
“Engr Abm Reza Reza নামে নিজের ফেইসবুক আইডি থেকে রেজা ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ লিখে একটি পোস্ট করেন। পরে সেটি মুছে ফেলেন তিনি।