কক্সবাজার-টেকনাফ শাপলাপুর এলাকায় র্যাব-১৫ শুক্রবার দিবাগত রাতে একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা ও স্বর্ণসহ মো. (২২) কে গ্রেপ্তার করেছে।
শরিফ হোসেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের মো. ছিদ্দিকের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী শরিফ হোসেন অস্ত্র, ইয়াবা ও স্বর্ণ নিয়ে শাপলাপুর এলাকা থেকে আসার পথে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ২৪ ভরি স্বর্ণ, ৪ হাজার পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা।
র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এ ব্যাপারে টেকনাফ থানায় শনিবারে একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মূল্য ২০ লক্ষাধিক টাকা।