আদিতমারীতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৪৪) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের গিলাবাড়ি এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গিলাবাড়ী গ্রামের স’মিল সংলগ্ন কচুরিপানা ভর্তি পুকুরটিতে একটি মরদেহ ভাসতে দেখে উৎসুক মানুষ ভিড় করতে থাকে। পরে স্থানীয় থানা-পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত হতে কাজ করে যাচ্ছে।