লোহাগাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রবিউল নামে ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

রবিবার গভীর রাতে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পদুয়ায় একটি ওরস মাহফিল থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, গত বৃহস্পতিবার শিশুর বাবা দৈনন্দিন কাজে চলে যায় এবং মা বাড়ির বাইরে থাকা অবস্থায় রবিউল ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটির রক্তক্ষরণ হতে থাকলে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন।

এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, শিশুর বাবা বাদী হয়ে মামলা রবিবার রাতে মামলা করলে কিশোর রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।