বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিরুদ্ধ মতের লোকদের সরকার যেভাবে দমন করছে, সেভাবে করোনাভাইরাস প্রতিরোধ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এই ভাইরাস প্রতিরোধে সরকারের উদ্যোগকে শুধু লিপ সার্ভিস বলা যেতে পারে। তেমন জোরালো উদ্যোগ দেখা যাচ্ছে না।’ গতকাল সোমবার মতিঝিলের বাংলাদেশ ব্যাংক এলাকায় কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মাঝে করোনাভাইরাস মোকাবিলায় করণীয়বিষয়ক লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।