‘আমাকে বাঁচতে দিল না গেরেজে মাসুদ ও ভাগনে শামিম, শাহিন ও শাজেদুল। তিন কিস্তিতে পনের লাখ টাকা হোন্ডার ব্যবসার কথা কয়া।’ গত সোমবার রাত ৩টার দিকে ফেইসবুকে এ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার যুবলীগ কর্মী বাবুল সিকদার (৩৫)। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বহনতলী গ্রামের বাড়ির পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের উদ্ধৃত করে পুলিশ জানায়, বাবুল মাটির ব্যবসা করতেন। পাশাপাশি তিনি উপজেলা যুবলীগের কর্মী ছিলেন। সম্প্রতি স্থানীয় কয়েকজনকে টাকা ধার দিয়ে ফেরত পাননি। এছাড়া তার কাছেও কয়েকজন টাকা পেতেন। পাওনাদারদের থেকে টাকা আদায় আর ধার শোধ করতে পারছিলেন না বাবুল। কষ্টে সোমবার রাত ৩টার দিকে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মির্জাপুর থানার এসআই মো. আলাউদ্দিন বলেন, ‘আত্মহত্যার আগে বাবুল কার কাছে টাকা পান এবং কে তার কাছে টাকা পায়Ñ একটি চিরকুটে লিখে গেছেন। তার দেওয়া স্ট্যাটাস ধরে ঘটনাটি তদন্ত হচ্ছে।’