মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের ফাঁসি

মানিকগঞ্জে আঁখি আক্তার নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে শাহাদাৎ হোসেন ওরফে সাধু নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২০ অক্টোবর আঁখি আক্তারকে মানিকগঞ্জের দৌলতপুরের শ্যামনগর গ্রামে নানা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যায় শাহাদৎ হোসেন। উপজেলার শ্যামনগরে পৌঁছলে একটি পরিত্যক্ত ঘরে আঁখিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে শাহাদৎ। পরে লাশ গুমের জন্য পেট্রল ঢেলে পুড়িয়ে দেয়।

২০১৯ সালের ২৪ জানুয়ারি দৌলতপুর থানা পুলিশ অভিযোগপত্র দাখিল করে।