অলি আহমদের বিবৃতি

সার্ক উজ্জীবিত করতে মোদির উদ্যোগ প্রশংসনীয়

দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) উজ্জীবিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.)। তিনি মনে করেন, মোদির এই উদ্যোগ সার্কভুক্ত দেশগুলোর উন্নয়নের পথ সুগম করবে।

গতকাল বুধবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অলি আহমদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী মৃতপ্রায় সার্ককে উজ্জীবিত করার যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। উপমহাদেশের দেশগুলোকে এগিয়ে নিতে হলে ভারতকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।