খুলনায় ট্রেনে কাটা পড়ে ব্র্যাক কর্মকর্তার মৃত্যু

খুলনার ফুলতলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে ব্র্যাক কর্মকর্তা শেখ শামসুল হকের (৫১) মৃত্যু হয়েছে। গতকাল সকাল সোয়া ১০টার দিকে ফুলতলার বেজেরডাঙ্গা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তার বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামে। তিনি ব্র্যাকের বেজেরডাঙ্গা শাখা ব্যবস্থাপক হিসেবে ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টায় তিনি মোটরসাইকেলে করে ঢাকুরিয়া গ্রামের একটি কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন। বেজেরডাঙ্গা রেলস্টেশন ক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রেললাইনে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়