নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রবাস ফেরত ৩ ব্যক্তি কোয়ারেন্টাইন না মানার কারণে ভ্রাম্যমাণ আদালত ৭০ হাজার টাকা জরিমানা করেছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে উপজেলার সনমান্দি ইউনিয়নের চরলাল এলাকার ইতালি থেকে আসা এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি কোয়ারেন্টাইন না মেনে শুক্রবার মেয়ের বিয়ের আয়োজন করেন।
অপরদিকে একই ইউনিয়নের ইতালি থেকে আসা আরও একজন কোয়ারেন্টাইন অমান্য করায় ১০ হাজার ও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামের মালয়েশিয়া থেকে আসা একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।