নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগের বিয়ের কথা গোপন রেখে অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীকে (১৫) বিয়ের চেষ্টার কারণে রজব আলী (২৮) নামে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উপজেলার আটিগ্রাম এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রেজা মো. গোলাম মাসুম প্রধান এ দণ্ড দেন। রজব যশোরের শার্শা থানার বহিলাভোতা এলাকার রমজান আলীর ছেলে।