করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)। গতকাল শুক্রবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এজন্য সুনির্দিষ্ট কিছু বিষয় বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের প্রতি অনুরোধ করা হলো। এগুলোর মধ্যে রয়েছে বড় গণজমায়েত বা প্রেস ব্রিফিং ফেইসবুক বা অন্য অনলাইনের মাধ্যমে করা, অ্যাসাইনমেন্ট কমিয়ে দেওয়া, বাসায় অবস্থান করে কাজ করার সুযোগ, মিডিয়া হাউজগুলো নিজেদের মধ্যে সংবাদ আদান-প্রদান, গণমাধ্যমকর্মীকে কাজ করতে বাধ্য না করা, দায়িত্ব পালনকালে জীবাণুনাশক ও মাস্ক সরবরাহ করাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি।