কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে অগ্নিকা-ে দগ্ধ সাইফুল ইসলাম (২৫) ও রাখাল (২৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে সাইফুল ও গতকাল সকালে রাখাল চন্দ্র বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় মারা যান।
ভৈরব ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ভৈরবের বঙ্গবন্ধু সরণির একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে মোটরসাইকেলের তেলের ট্যাংকি বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে সাইফুল ইসলাম (২৫), রাখাল চন্দ্র বিশ্বাস (২৮) ও মো. হৃদয় (২৭) নামে তিনজন মিস্ত্রি দগ্ধ হন।
গুরুতর অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।