করোনার লক্ষণ থাকায় শৈলকুপা থেকে ঢাকায় পাঠানো হলো যুবককে

করোনায় আক্রান্তের লক্ষণ থাকায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাজীপাড়া গ্রামের এক যুবককে (২১) আইসোলেশনে রাখা হয়েছে।

সোমবার দুপুরে শহরের শিশু হাসপাতালে স্বাস্থ্য বিভাগের তৈরি করা আইসোলেশনে রাখা হয়। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডা. সেলিনা বেগম জানান, গত ১৪ মার্চ শৈলকুপার ওই যুবক ঢাকা থেকে বাড়িতে আসে। কয়েক দিন আগে থেকে সে ঠান্ডা কাশিতে ভুগছিল। সোমবার প্রচণ্ড জ্বর নিয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।

তিনি জানান, করোনায় আক্রান্তের আরও কয়েকটি লক্ষণ থাকায় পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতাল আইসোলেশনে পাঠানো হয়। ঢাকা থেকে আইইডিসিআর কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।