মাদারিপুর জেলার সীমান্ত সংলগ্ন ফরিদপুরের দুই উপজেলার পাঁচ ইউনিয়ন যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সব ইউনিয়ন হলো সদরপুর উপজেলার চরমানাইর ও চরনাসিরপুর ইউনিয়ন এবং ভাঙ্গা উপজেলার কালামৃধা, আজিমনগর ও চান্দ্রা ইউনিয়ন।
ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, মাদারিপুর সীমান্তের এসব ইউনিয়নকে অন্যান্য এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা অব্যাহত থাকবে।
ফরিদপুর জেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার ১ হাজার ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ায় ২১৮ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়ে আসছে।