জরুরি প্রয়োজন ছাড়া নৌপথে যাত্রা সীমিত করতে লঞ্চ মালিকদের নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। যেসব লঞ্চ মালিক এ নির্দেশনা মানছেন না, তাদের জরিমানা করা হচ্ছে জানিয়ে মন্ত্রণালয় বলেছে চট্টগ্রাম বন্দরসহ সব বন্দর দিয়ে আসা জাহাজগুলো পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং জাহাজে নাবিক ও ক্রুদের শোরে বা তীরে অবতরণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার নৌ মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদেশ থেকে আসা জাহাজের সব নাবিক, ক্রু ও বিদেশিদের বন্দর কর্র্তৃপক্ষের মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দরসহ সব বন্দরের হাসপাতালে সন্দেহজনক করোনা আক্রান্ত রোগীর জন্য আইসোলেটেড কেবিন ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।