করোনাভাইরাসের বিস্তার রোধে একসঙ্গে ১০ জনের বেশি কর্মকর্তা নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন না করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রশমিত হওয়ার পর অসম্পূর্ণ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। ১০ জন বা তার চেয়ে কমসংখ্যক কর্মকর্তার অংশগ্রহণে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় আসন বিন্যাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে করতে হবে।