দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান পান্না গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলতু খান জুট মিলের উৎপাদন কার্যক্রম ১৫ দিনের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে সেখানে কর্মরত শ্রমিকদের মাঝে আপদকালীন সহায়তা হিসেবে মিল কর্তৃপক্ষ মজুরির টাকা পরিশোধের পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে মিল কর্তৃপক্ষ।
সম্প্রতি দেশব্যাপী করোনাভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে এ পদক্ষেপ গ্রহণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
আলতু খান জুট মিলের জেনারেল ম্যানেজার মো. নাজিমুদ্দিন জানান, মঙ্গলবার (২৪ মার্চ) হতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের জন্য মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এই আপদকালীন সময়ের জন্য প্রত্যেক শ্রমিককে তাদের পাওনা মজুরী পরিশোধের পাশাপাশি ২৫ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল ও ১ কেজি করে তেল প্রদান করেছি।
তিনি জানান, এই পাটকলে ২৫শ শ্রমিক এবং তিনশত কর্মচারী রয়েছেন।