ভৈরবে কোয়ারেন্টাইন না মানায় তিন প্রবাসীকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে হোম কোয়ারেন্টাইন না মানায় তিন প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বিকালে শহরের জগন্নাথপুর এলাকার আওয়ালকান্দা গ্রামে একজন ও ভৈরবপুর মধ্যপাড়া এলাকায় দুইজনকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।

ভ্রাম্যমান আদালতের বিচারক হিমাদ্রী খীসা জানান, জরিমানাপ্রাপ্তরা হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে মানছেন না, গোপন খবরের ভিত্তিতে পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় তাদেরকে আর্থিক জরিমানাসহ পরবর্তীতে কঠোরভাবে নিয়ম পালনে সতর্ক করা হয়।