চুয়াডাঙ্গায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গৃহবধূর ডাক্তারি পরক্ষিা সম্পন্ন হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই গৃহবধূ বাড়ি থেকে বের হয়ে এনজিওর কিস্তির টাকার দিতে যাচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা শহরের শান্তি পাড়ার আলমঙ্গীর হোসেনের ছেলে নাইমের বাড়ির সামনে পৌঁছালে ওঁতপেতে ছিল একই পাড়ার আলমঙ্গীর হোসেনের ছেলে নাইম, খোকন আলীর ছেলে অপু ও একই পাড়ার রতন আলী জোরপূর্বক তাকে নাইমের বাড়িতে নিয়ে যায়।

গৃহবধূকে মারধর করে জোরপূর্বক নাইমের ঘরে নিয়ে যায় অভিযুক্ত তিন যুবক। পরে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয় অপু ও রতন আলী।

এ সময় নাইম ভয়ভীতি দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করে। গৃহবধূ বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।এদিন বিকেলে গৃহবধূ চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে ৩ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেন। পরে সন্ধ্যায় গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গৃহবধূ ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।