চুয়াডাঙ্গার দামুড়হুদায় অপহরণ ও ধর্ষণ মামলায় ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও বড় ভাইকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে ছোট ভাইকে ৫০ হাজার টাকা এবং বড় ভাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২০ এপ্রিল) দুপুরে আদালতে আসামিদের উপস্থিতিতে চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোক্তাগির আলম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আব্দুস সালাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বজলুর রশিদ মজুর ছেলে। তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া খালাসপ্রাপ্ত আলা-আমিন বিশ্বাস হচ্ছেন দণ্ডপ্রাপ্ত আব্দুস সালামের বড়ভাই। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন।
মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের মার্চে চুয়াডাঙ্গার দামুড়হুদার আরামডাঙ্গা গ্রামের ১০ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে আব্দুস সালামসহ সাতজন মিলে কার্পাসডাঙ্গা বাজারের মুচিবটতলা থেকে অপহরণ করে। এরপর ওই ছাত্রীর মা শিউলি খাতুন বাদী হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হহুদা কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন উর রশিদ তদন্ত শেষে ২০২৪ সালের ১ মে আদালতে চাজশিট দাখিল করে।
১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে শিশু সহিংসতা দমনর ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
