কিশোরগঞ্জে নতুন করে কোয়ারেন্টাইনে ১১১

কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ জন কোয়ারেন্টাইনে আওতায় আনা হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বুধবার বিকেল চারটা পর্যন্ত ৩৮৬ জন হোম কোয়ারেন্টাইন ও ২৭ জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

এদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে নতুন করে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন, হোসেনপুর ৩ জন, তাড়াইলে ১ জন, কটিয়াদীতে ১৮ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ৭০ জন, বাজিতপুরে ৬ জন, ইটনায় ৩ জন। এদের মধ্যে ৮৯ জন হোম কোয়ারেন্টাইন ও ৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরে গেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাড়ানো হচ্ছে। এ জন্য জেলার হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামের তিনটি উচ্চ বিদ্যালয়ে, ভৈরবের ট্রমা হাসপাতাল ও সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ক্যাম্প স্থাপন করা হয়েছে।