কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (২) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি অ্যাজমায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার রাতে আব্দুল গফুর (৭৫) নামে ওই কয়েদি মৃত্যুবরণ করেন। তার বাড়ি দিনাজপুরের বিরামপুর থানার সাখাইর হাটা।
জেলার মো. বাহারুল আলম জানান, রাত ১১টার দিকে গফুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে ভুগছিলেন।
টঙ্গী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারের পর ২০০৪সালের ১৬ মে তিনি এ কারাগারে আসেন। তিনি যাবজ্জীবন সাজা প্রাপ্ত কয়েদি ছিলেন।