রানীশংকৈলে বন্ধ

ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালে সময় হ্রাস

ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) চিকিৎসাসেবার সময়সীমা দেড় ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইনডোর ইউনিট। অন্যদিকে রানীশংকৈল ডায়াবেটিক স্বাস্থ্যকেন্দ্রটি ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমানের সভাপতিত্বে ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের সভাকক্ষে সভায় রোগী আগমনের সংখ্যা কমে যাওয়া, চিকিৎসকসহ নার্স ও অ্যাটেন্ডেন্টদের করোনাভাইরাস সংক্রমণ রোধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় এই হাসপাতালের ইনডোর ইউনিট বন্ধ করে দেওয়া হয়। তা ছাড়া এই হাসপাতালের কার্য সময় দেড় ঘণ্টা কমিয়ে জরুরি সেবা দেওয়ার জন্য সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। আগে হাসপাতালটি সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত খোলা থাকত।