কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। তার নাম আব্দুল গফুর (৭৫)। তিনি দিনাজপুরের বিরামপুর থানার সাখাইরহাটা এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার রাতে অ্যাজমায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. বাহারুল আলম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গফুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।