নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় একটি রিকশার গ্যারেজ ও একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯ ওয়ার্ডের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের একটি রিকশার গ্যারেজে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা গ্যারেজ মালিক ও ডেমরা ফায়ার সার্ভিসকে খরব দেন।
অপরদিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে অগ্নিকান্ডে এক কৃষকের ৪টি গরু পুড়ে মারা গেছে। এ সময় ওই গোয়ালে থাকা আরও ৫টি গরু আগুনে ঝলসে আহত হয়েছে।
গত বৃহস্পতিবার ভোরে কালীগঞ্জ পৌর এলাকার বাবরা গ্রামে এ ঘটনা ঘটে।