ঢাকার সব মার্কেট শপিং মল বন্ধ থাকবে ৪ এপিল পর্যন্ত

ঢাকার সব বাণিজ্য বিতান, শপিং মল বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৪ এপ্রিল পর্যন্ত মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি রবিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। এর আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব মার্কেট ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত হয়েছিল।

সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু বিজ্ঞপ্তিতে জানান, সমিতির সভাপতি তৌফিক এহেসান ঢাকা মহানগরীর সব বাণিজ বিতান ও শপিং মলের মালিকদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৪ এপিল পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানান। তিনি বিত্তবানদের চলমান করোনা সংকট মোকাবিলায় অসহায়দের সাহায্য করতে এগিয়ে আসার আহ্বানও জানান। 

এর আগে ২২ মার্চ করোনাভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে থেকে দেশের সব জায়গায় সব মার্কেট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপ্যণের দোকান এর আওতামুক্ত থাকবে। 

রোববারের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকার নতুন কোনো সিদ্ধান্ত না জানালে ৪ এপ্রিল থেকে মার্কেট ও শপিং মল চালুর সিদ্ধান্ত কার্যকর হবে।