অস্ত্র-গুলিসহ ২ অস্ত্র কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার ও গুলিসহ দুই অস্ত্র কারবারি চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছেন র‌্যাব ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতকাল রবিবার বেলা ৩টায় শহরের শিমরাইলকান্দি শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নিউ মৌড়াইলের মিন্টু মিয়ার ছেলে দিনাজ (২৫) ও সদর উপজেলার সীতানগর গ্রামের শাকিল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।

র‌্যাবে অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হয়েছে।