মাগুরায় ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

মাগুরা সদর উপজেলার জাগলা উত্তরপাড়া গ্রাম থেকে ৯৭৫টি ইয়াবাসহ আবদুর রাজ্জাক রাজা (৫৫) নামে এক ইয়াবা কারবারিকে পুলিশ গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে। তিনি ওই গ্রামের হারুনার রশিদের ছেলে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন, আবদুর রাজ্জাক রাজা একসময় বিমানবাহিনীতে চাকরি করতেন। কর্মরত অবস্থায় আর্থিক দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন।