অন্য ব্যাংকের এটিএমে চার্জ লাগবে না এনআরবিসি গ্রাহকদের

সাধারণ ছুটি চলাকালে এনআরবিসি ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে যেকোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে ফি লাগবে না। উত্তোলনের সময় ফি কর্তন করা হলে পরে তা গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

‘মাই এনআরবিসি’ ইন্টারনেট ব্যাংকিং এবং ‘এনআরবিসি প্লানেট’ অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা দৈনন্দিন ব্যাংকিংয়ের সব কাজ ঘরে বসেই করতে পারবেন। এ ছাড়া গ্রাহকরা সহজেই অ্যাকাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোনো  বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন অতিরিক্ত চার্য ছাড়াই। বিজ্ঞপ্তি