ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে অসুস্থ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।