৩ হাজার পরিবারকে খাবার দিচ্ছে নাছিম ফাউন্ডেশন

করোনাভাইরাস পরিস্থিতিতে মাদারীপুরের দরিদ্র ও দিনমজুরদের মধ্যে খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ‘বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার থেকে মাদারীপুর সদর ও কালকিনি উপজেলার তিন হাজার পরিবারকে চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিড়া, মুড়ি, সবজি, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে। এ বিষয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে।’