খুলনা মেডিকেলে করোনা শনাক্তের মেশিন

বহু প্রতীক্ষা্র পর খুলনায় করোনাভাইরাস শনাক্ত করার মেশিন পৌঁছেছে। সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য পিসিআর মেশিন আনা হয়েছে।

খুমেক হাসপাতালে এটি স্থাপনের জন্য কক্ষ নির্ধারণ করা হয়েছে কলেজের তিনতলায়।

খুমেক হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ বলেন, পিসিআর মেশিনটি স্থাপনসহ আনুসাঙ্গিক কাজ শেষ হতে সপ্তাহখানেক সময় লাগতে পারে।

তিনি বলেন, এ কাজ শেষ করে আগামী সপ্তাহে এটিতে করোনা পরীক্ষা শুরু করা সম্ভব হতে পারে। খুলনা বিভাগের সব স্যাম্পল এখানেই পরীক্ষা করা হবে। এক সপ্তাহের মধ্যে জরুরি কোনও স্যাম্পল হলে তা ঢাকা থেকে পরীক্ষা করে আনা হবে।