দিনাজপুরের পার্বতীপুরে করোনায় বিপাকে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দরিদ্র মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এসব পরিবারের মাঝে।
রবিবার রাতে গণকবর বস্তিতে খাদ্য সামগ্রী বিতরণ করেন পার্বতীপুর উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামাণিক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামছুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সমাজ ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি প্রমুখ।
খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, হাফ কেজি সয়াবিন তেল, হাফ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, আড়াই শ গ্রাম কাপড় কাচা পাউডার ও সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।