হাতুড়িপেটায় ভ্যানচালক হাসপাতালে

করোনাভাইরাস আতঙ্কে দেশব্যাপী মানুষ যখন চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে, ভয়ে বাড়ি থেকে অনেকে বের হচ্ছে না, তখন পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার আশা নিয়ে রাস্তায় ভ্যান নিয়ে বের হয়েছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের ভ্যানচালক ইউসুফ মোল্যা (৫৫)।

গতকাল সোমবার সকাল ৯টার দিকে গন্ডব বটগাছতলায় পৌঁছানোর পর প্রতিপক্ষের লোকজন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে এলোপাতাড়ি মারপিট করে। পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে কাশিপুর ইউনিয়নের চালিঘাট ও গন্ডব গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একটি পক্ষের নেতৃত্ব দেন জেলা পরিষদের সদস্য গন্ডব গ্রামের সুলতান মাহমুদ বিপ্লব, আশরাফ আলী মাস্টার ও সাহেব সিকদার। অপরপক্ষের নেতৃত্ব দেন গন্ডব গ্রামের মিরাজ মোল্যা, আহম্মেদ আলী মোল্যা ও মোস্তফা।