মাদারীপুরে শিশু নিখোঁজ ১০ দিন

মাদারীপুরে গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে রামিমা আক্তার (১৪) নামে এক শিশু। রামিমা ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের রিপন মোল্লার মেয়ে। সে প্রায় ৪ বছর ধরে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার একটি বাড়িতে কাজ করত। গত ২১ মার্চ সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ রয়েছে।

এদিকে রামিমার পরিবারের দাবি, তাকে কেউ অপহরণ করেছে। রামিমা যেখানে থাকত সেই পরিবারের পক্ষ থেকে তার সন্ধান চেয়ে গত ২২ মার্চ মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মেয়েটির পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত ২১ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাসার বাইরে যায় রামিমা। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি।