রাজবাড়ীর ৬৬ পরিবারের পাশে খাগড়াছড়ির সতীর্থরা

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া রাজবাড়ীর ৬৬ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসহায় পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে খাগড়াছড়ির সতীর্থরা। রাজবাড়ী সদর উপজেলাধীন আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের আদিবাসী সম্প্রদায়ের নেতা অশোক রায় ত্রিপুরা (শংকর) জানান, মাত্র দুদিন আগে এখানকার ত্রিপুরাদের দুর্দশার কথা নিজের ফেইসবুকে তুলে ধরেন তিনি। এরপরই দৃষ্টিতে আসে খাগড়াছড়ি শিক্ষা উন্নয়ন সংস্থা ও সেখানকার আদিবাসী ফোরামের সদস্যদের।

খাগড়াছড়ি শিক্ষা উন্নয়ন সংস্থার অন্যতম উদ্যোক্তা নবলেশ্বর ত্রিপুরার আহ্বানে সাড়া দিয়ে একদিনেই ১ লাখ ৩০ হাজার টাকা সংগ্রহ হয় তাদের।