দুস্থ মানুষের পাশে প্রবাসী পল্লী গ্রুপ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১০ নং কামাল বাজার ইউনিয়নসহ বিভাগের বিভিন্ন জেলা ও দেশের বিভিন্ন স্থানে অসহায় গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রবাসী পল্লী গ্রুপ।

এখনো পর্যন্ত প্রায় ৫০০ পরিবারকে চাল, ডাল, তেল ও আলু দেওয়া হয়েছে।

প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান জানান, করোনাভাইরাসের কারণে সারা দেশেই নিম্ন আয়ের মানুষেরা আর্থিক সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে প্রবাসী পল্লী গ্রুপ সারা দেশেই তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশের আবাসন শিল্পের অন্যতম এই গ্রুপ প্রবাসী ও স্বদেশীদের জন্য কাজ করছে এক যুগেরও বেশি সময় ধরে। দেশের সব সংকটময় মুহূর্তে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে প্রবাসী পল্লী গ্রুপ।