পটুয়াখালীর কলাপাড়ায় বড়ই গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত হয়েছে একই পরিবারের চারজনসহ ছয় জন। এরা হচ্ছেন খালেক গাজী, মালেক গাজী, নেছারউদ্দিন, রিজিয়া বেগম, মাহবুবু ও জাহানারা বেগম। আহত প্রথম চারজন একই পরিবারের সদস্য। মঙ্গলবার বিকেলে উপজেলার হোসেনপুর গ্রামে এ হামলা মারধরের ঘটনা ঘটেছে।
আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাহবুবকে আশংঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতদের সজন আবুল কালাম জানান, তাদের একটি বড়ই গাছ জোরপূর্বক কাটছিল প্রতিপক্ষ বাবুল জোমাদ্দার ও তার লোকজন। এতে বাধা দেওয়ায় তারা ৮-১০ জন মিলে কুপিয়ে আহত করে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।