করোনা: তুরস্কের বিশ্বকাপ নায়ক রেকবারের অবস্থা সংকটাপূর্ণ

করোনাভাইরাসে আক্রান্ত তুরস্কের কিংবদন্তি ফুটবলার ‍রুস্তু রেকবারের অবস্থা সংকটাপন্ন। সাবেক বার্সেলোনা তারকার বর্তমান অবস্থা নিয়ে এমন খবরই প্রকাশ করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর এসেছে বলে উল্লেখ করা হয়েছে মার্কার প্রতিবেদনটিতে।

কয়েক দিন আগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে ভর্তি হন রেকবার। ৪৬ বছর বয়সী রেকবারের করোনায় আক্রান্তের খবর জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন তার স্ত্রী ইসিল, ‘আপনাদের কোনো একটা সুখের সংবাদ জানাতে পারলে হয়তো ভালো লাগত আমার। কিন্তু সত্যের প্রতি নিষ্ঠাবান থাকতে হচ্ছে আমাকে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আমার স্বামী হাসপাতালে।’

২০০২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল তুরস্ক। সেবার অসাধারণ নৈপুণ্য দেখান রেকবার।