রংপুরে তৃতীয় লিঙ্গের মধ্যে জেলা প্রশাসনের খাদ্য সহায়তা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটে রংপুরে শতাধিকেরও বেশি তৃতীয় লিঙ্গের হিজড়াদের খাবার সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার নগরীর নূরপুর এলাকায় হিজড়া সম্প্রদায়ের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আসিব আহসান।

এ সময় তিনি বলেন, অহেতুক ঘরের বাহিরে বের হওয়া বন্ধ রাখতে হবে। বার বার হাত ধোয়া, মুখে মাস্ক ব্যবহার এবং পরিষ্কার থাকতে হবে। এসময় তিনি বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসা পর্যন্ত সকলকে ঘরে থাকার আহবান জানান।
অবহেলিত ১০৫ হিজড়া সদস্যের প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি করে লবণ বিতরণ করা হয়৷