বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় পুকুরে ডুবে মোহাম্মদ হিজবুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বাড়ির পাশে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেছে এলাকার লোকজন। হিজবুল্লাহ গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সমদ আলী শিকদারের নতুন বাড়ি এলাকার মোহাম্মদ আনোয়ারের পুত্র।  

শিশুটির মামা এনামুল হক বলেন, ‌‘ঘটনার দিন আছরের আজানের পরে নামাজ পড়ার জন্য অজু করতে গেলে সেখান থেকে পুকুরে পড়ে যায়। সবাই মনে করেছিল সে মসজিদে চলে গেছে। পরে স্থানীয় পুকুরে শিশুটির পায়ের জুতো ভাসতে দেখে। পরে পুকুর থেকে তুলে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়’।