যুক্তরাষ্ট্রে করোনায় অবসরপ্রাপ্ত পুলিশ সুপার জিল্লুর রহমানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার জিল্লুর রহমান (৭০)। তার গ্রামের বাড়ি বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামে।

বুধবার বাংলাদেশ সময় রাত ৯ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জিল্লুর রহমান বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মমিন উদ্দিনের বড় ছেলে।

নিহতের ভাই ডা. পম্পে রহমান জানান, গত কয়েকদিন আগে জ্বর-কাশি নিয়ে নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে ভর্তি হন জিল্লুর রহমান। পরে করোনার সংক্রমণ ধরা পড়লে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তরা মৃত্যু হয়।

তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। জিল্লুর রহমান ২০০৮ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।