করোনা আতঙ্ক: বয়ফ্রেন্ডের শরীরে শরীর মেশালেন সুস্মিতা

করোনা আতঙ্কের এই সময়ে যে যেভাবে পারছে নিজেকে ফিট রাখার মিশনে নেমে পড়েছে। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনও নিজেকে ফিট রাখার জন্য নানা রকম ব্যায়াম করছেন। এরই মধ্যে বয়ফ্রেন্ড রহমান সালের সঙ্গে অন্তরঙ্গ ওয়ার্কআউটে মেতে উঠেছেন সুস্মিতা সেন। এই ঘনিষ্ঠ ‘কাপল ওয়ার্কআউট’-এ একে অন্যের শরীরে শরীর মিলেমিশে একাকার। এই মিলমিশের মধ্যেই ‘স্পিরিট’, ‘পজিটিভিটি’, ‘ফিটনেস’— এই সব শব্দ ব্যবহার করে করোনার ত্রাসকে দূরে সরিয়ে রাখছেন সুস্মিতা সেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ফ্রেন্ডের সঙ্গে যে ছবি পোস্ট করেছেন সুস্মিতা, তাতে দেখা যাচ্ছে তার পা রহমানের হাঁটুর ওপর ভর করে আছে আর সুস্মিতা গলা জড়িয়ে ধরে আছেন রহমানের। সুস্মিতা পোস্টে লিখেছেন, ‘কঠিন সময় পেরিয়ে যাবে... কঠিন মানুষেরা বেঁচে থাকবে। জীবনের প্রতি কমিটেড থাকলে বেঁচে থাকার শক্তি পাওয়া যায়। জীবন ঠিক পথ বের করে আনে। কোনও না কোনও সময়ে জীবনের সব কাজ থেকে বিরত থাকতে হয়। মানসিকভাবে শক্ত আর শারীরিক ভাবে সুস্থ থাকলে যে কোনো প্রতিকূলতাকে পেরোনো যায়।’

ওয়ার্কআউটের এই ছবি দিয়ে সুস্মিতা তার ভক্তদের ফিটনেস আর ভালোবাসা দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। তবে এই পদ্ধতি নতুন কিছু নয়, কখনো দুর্দান্ত সব ওয়ার্কআউটের ভিডিও আবার কখনো স্কুবাই ডাইভের ভিডিও শেয়ার করে সুস্মিতা বরাবর ভক্তদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখাতে চেয়েছেন। এই কাজে তার সঙ্গী ১৬ বছরের ছোট বয়ফ্রেন্ডও বরাবর তাকে সমর্থন করেছেন।