গাজীপুর মহানগরীর মোগড়খাল এলাকায় অগ্নিকা-ে পুড়ে গেছে ১১টি বসতঘর ও ১০টি দোকান। গতকাল শুক্রবার সকালে ওই এলাকার রাসেল রহমানের বাড়িতে ও মার্কেটে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অপরদিকে, মাগুরা সদর উপজেলার গোয়ালখালী গ্রামে অগ্নিকা-ে তালেব শেখ নামে এক কৃষকের তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। এ সময় আগুনে পুড়ে মারা গেছে একাধিক গরু, ছাগল ও কবুতর। অগ্নিদগ্ধ হয়েছে আরও একাধিক গবাদিপশু।
চাউলিয়া ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তালেব শেখের বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটে।