জুন পর্যন্ত ক্রেডিট কার্ডে কোনো জরিমানা বা বাড়তি চার্জ নয়
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২০, ১৭:৩২
করোনাভাইরাস মহামারির মধ্যে নির্ধারিত তারিখে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলে জুন পর্যন্ত কোনো জরিমানা বা বাড়তি চার্জ নিতে পারবে না ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক শনিবার জরুরি সার্কুলারে ব্যাংকগুলোকে এ নির্দেশ পাঠিয়ে বলেছে, এরই মধ্যে কোনো চার্জ আরোপ করা হয়ে থাকলে গ্রাহককে তা ফেরত দিতে হবে।
এর আগে এক সার্কুলারে গাড়ি, বাড়ি, ব্যবসাসহ অন্য সব ঋণের মতো ক্রেডিট কার্ডের গ্রাহককেও আগামী জুন পর্যন্ত খেলাপি না করতে বলেছিল কেন্দ্রীয় ব্যাংক। এখন একই সময় পর্যন্ত জরিমানা আদায় না করতে নির্দেশ দেওয়া হলো।