২০১৭ সালে ভারতে হয়েছিল ছেলেদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। এ বছর দেশটিতে হওয়ার কথা ছিল মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপও। কিন্তু করোনাভাইরাসের কারণে গতকাল আসরটি স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। চলতি বছরের ২-২১ নভেম্বর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সপ্তম আসর। ১৬ দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা ছিল কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, আহমেদাবাদ ও মুম্বাইয়ের পাঁচটি ভেন্যুতে। স্বাগতিক হওয়ায় প্রথমবারের মতো বয়সভিত্তিক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ভারতও। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ছাড়াও অনূর্ধ্ব- ২০ বিশ্বকাপও স্থগিত করেছে।